প্রকাশের সময়: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৯ অপরাহ্ণ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও সরকারি কর্মচারীদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও সরকারি কর্মচারীদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও সরকারি কর্মচারীদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বসবাসরত নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd)-এ জানা যাবে।
বিদেশ থেকে ভোট প্রদানের জন্য পোস্টাল ভোট বিডিতে ঠিকানা সংশোধনের শেষ সময় আজ ৬ ডিসেম্বর। নিবন্ধনের সময় ভূল ঠিকানা দিয়ে থাকলে ভোটারের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা বা প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানা যথানিয়মে প্রদান করে আজকের (৬ ডিসেম্বর) মধ্যে সংশোধন করা যাবে। সংশোধনের জন্য অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করতে হবে। উল্লেখ্য, এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন প্রবাসী অ্যাপে নিবন্ধন করেছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

#
বাংলাদেশ নির্বাচন কমিশন/ফাতেমা/আলী/শফি/২০২৫/১৪৪০ ঘনির্বাচন অগ্রাধিকার
তথ্যবিবরণী                           নম্বর: ১৮০২

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও সরকারি কর্মচারীদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা, ২১ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বসবাসরত নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd)-এ জানা যাবে।
বিদেশ থেকে ভোট প্রদানের জন্য পোস্টাল ভোট বিডিতে ঠিকানা সংশোধনের শেষ সময় আজ ৬ ডিসেম্বর। নিবন্ধনের সময় ভূল ঠিকানা দিয়ে থাকলে ভোটারের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা বা প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানা যথানিয়মে প্রদান করে আজকের (৬ ডিসেম্বর) মধ্যে সংশোধন করা যাবে। সংশোধনের জন্য অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করতে হবে। উল্লেখ্য, এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন প্রবাসী অ্যাপে নিবন্ধন করেছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387