প্রকাশের সময়: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০১:৪৪ অপরাহ্ণ
ছাতক মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের র‍্যালী ও আলোচনা সভা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতক মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের র‍্যালী ও আলোচনা সভা

ছাতক মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের র‍্যালী ও আলোচনা সভা
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : শনিবার ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস উপলক্ষে শহরে মুক্তিযোদ্ধাদের  র‍্যালী ও মুক্তি যোদ্ধা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছাতক শহর 
শত্রুমুক্ত হয়। প্রতিবছর এই দিনে মুক্তি যোদ্ধা সংসদের পক্ষ থেকে আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়ে থাকে। 

শনিবার শহরে র‍্যালী শেষে সংসদ কার্যালয়ে আলোচনা সভা 
অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি  কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ।

আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. ইমতিয়াজ আলী, আমির আলী বাদশাহ, হাজী নিজাম উদ্দিন বুলি, মো.আজাদ মিয়া, উপজেলা উপ সহকারী প্রশাসনিক 
কর্মকর্তা জয়দেব চন্দ্র দেবনাথ  প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387