প্রকাশের সময়: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০২:০১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন।

মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন।
ছবি : সংগৃহীত

মে:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।। মালয়েশিয়ার বিভিন্ন অলিগলি ও কর্মস্থলে প্রবাসী বাংলাদেশিদের মাঝে POSTAL VOTE BD অ্যাপের মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্ মালয়েশিয়া। 

রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ মালয়েশিয়ার কাপার(kapar)এলাকায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা প্রবাসী ভোটারদের সচেতন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন পরিচালনা করেন। 

ক্যাম্পেইনের কর্মসূচি হিসেবে ছিল বাংলাদেশী প্রবাসীদের মাঝে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্বলিত লিফলেট বিতরণ, পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে দেয়া, নিবন্ধন সম্পন্ন করাসহ বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম।

এই ক্যাম্পেইনে সরাসরি রেজিস্ট্রেশন সহায়তা প্রদান করা হয়, যেখানে অনেক সাধারণ প্রবাসী প্রথমবারের মতো Postal Vote BD অ্যাপের মাধ্যমে ভোটার হবার প্রক্রিয়া সম্পন্ন করেন।

প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার মহৎ উদ্যোগকে কেন্দ্র করে আয়োজিত এ কার্যক্রমে বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ ছিল উৎসবমুখর পরিবেশ।

“ভোটাধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার—প্রবাসীরা যেন সেই অধিকার থেকে বঞ্চিত না হন, সে জন্যই এই উদ্যোগ।”

এই ক্যাম্পেইনে যুক্ত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক।
যুগ্ম-সংগঠক মোঃ ফয়সাল গাজী 
ছাড়াও আরো উপস্থিত ছিলেন ওয়াসিম ভাই, মাসুম , আরিফুল , রায়হান , আমিন, এবং সুজন। 

প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে মালয়েশিয়া শাখার যুগ্ম-সংগঠক মোঃ ফয়সাল গাজী 

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বলেন :প্রবাসীর অধিকার রক্ষা করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা।প্রবাসীদের অংশগ্রহণই আগামী দিনের পরিবর্তনের মূল শক্তি।

তিনি আরও বলেন, প্রবাসীদের অধিকার ফিরিয়ে আনা এবং পরিবর্তনের ধারা শক্তিশালী করার লক্ষ্যে—আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এর নেতা কর্মীরা সরাসরি মাঠপর্যায়ে গিয়ে প্রবাসী ভাইদের বুঝিয়ে দিয়েছেন— কিভাবে POSTAL VOTE BD অ্যাপ ব্যবহার করে সহজে ও নিরাপদে ভোট দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত ধারণা দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387