প্রকাশের সময়: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:৪৯ অপরাহ্ণ
গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের পিতার মৃত্যুতে আরিফুল হক চৌধুরী শোক | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের পিতার মৃত্যুতে আরিফুল হক চৌধুরী শোক

গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের পিতার মৃত্যুতে আরিফুল হক চৌধুরী শোক
ছবি : সংগৃহীত

জাহিদুল ইসলাম, সিলেট :  সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদের শশুর ও গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: মঈন উদ্দিন আহমদ'র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।  
এক শোক বার্তায় তিনি বলেন, দেশের জন্য, গণতন্ত্র-ভোটাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্টদের হাতে গুম হয়েছেন ছাত্রদল নেতা দিনার।  সন্তানের খুঁজে দীর্ঘ দিন শোকে কাতর ছিলেন। নিজ চোঁখে সন্তানকে না দেখার দুঃখ বেদনা নিয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক নিশ্চয়  এর প্রতিদান দিবেন। তিনি মরহুমে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।
উল্লেখ্য, শনিবার ভোর ভোর ৬টা ৩৬মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। আজ বাদ যোহর ১ম জানাযা (১.১৫ মিঃ) শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে প্রথম জানাজা, ও ২য় জানাজা মরহুমের নিজ  গ্রাম গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387