প্রকাশের সময়: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০১:১২ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য-সহ মোট ৫০ জন রক্ত দেন। রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387