প্রকাশের সময়: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৪ অপরাহ্ণ
সুন্দরবন থেকে অপহৃত চার জেলে উদ্ধার এবং অস্ত্র-গোলাবারুদ জব্দ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে অপহৃত চার জেলে উদ্ধার এবং অস্ত্র-গোলাবারুদ জব্দ

সুন্দরবন থেকে অপহৃত চার জেলে উদ্ধার এবং অস্ত্র-গোলাবারুদ জব্দ
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাগেরহাটের সুন্দরবন থেকে দস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়। ওই এলাকায় তল্যাসী করে দস্যুদের ব্যবহৃত ১ টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার (০৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে অভিয়ান চালিয়ে বনদস্যু দুলাভাই বাহিনীর হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায়, কোন ডাকাত সদস্যকে আটক করতে পারেনি। পরে ঘটনাস্থল তল্যাসী করে ১ টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387