প্রকাশের সময়: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০২:৫৯ অপরাহ্ণ
পিরোজপুর পুলিশ সুপার কাউখালী থানা পরিদর্শন ও দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুর পুলিশ সুপার কাউখালী থানা পরিদর্শন ও দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান

পিরোজপুর পুলিশ সুপার কাউখালী থানা পরিদর্শন ও দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান
ছবি : সংগৃহীত

পিরোজপুর জেলা প্রতিনিধি : সোমবার (০৮ ডিসেম্বর) পিরোজপুর জেলার কাউখালী থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অফ অনার প্রদান করা হয়।

পরিদর্শনের সময় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া থানার কর্মকর্তা ও ফোর্সের সমস্যা, সুবিধা-অসুবিধা শুনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কাউখালী থানা এবং অন্যান্য অফিসার ও ফোর্স।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387