প্রকাশের সময়: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৩:০৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয় হলরুমে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন।

সভায় পুলিশ সুপার জানান, গোপালগঞ্জ জেলায় প্রায় ১২ লক্ষ মানুষ বসবাস করেন, যার মধ্যে মাত্র ৫ শতাংশ অপরাধী। এই ৫ শতাংশ অপরাধীদের দমনে পুলিশ ও সাংবাদিকরা একসাথে কাজ করবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক (ক্রাইম এন্ড অপারেশন) সহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের মুজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এসএম হুমায়ুন কবির, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, চ্যানেল এস এর কাজী মাহমুদ, বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, প্রথম আলোর নতুন শেখ, একাত্তর টেলিভিশনের আজিজুল ইসলাম রনি, ডিবিসি টেলিভিশনের বাপি সাহা, দৈনিক গ্রামের কাগজের শৈলেন্দ্রনাত মজুমদার, ভোরের পাতার হেমন্ত বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকগণ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387