প্রকাশের সময়: ০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
রবি আজিয়াটা পিএলসি কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর | MkProtidin
Logo
/ অর্থনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রবি আজিয়াটা পিএলসি কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর

রবি আজিয়াটা পিএলসি কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ০৬ কোটি ১৪ লক্ষ ৯৩ হাজার ৫৮০ টাকার চেক প্রদান করে। 


বাৎসরিক লভ্যাংশের এ চেক আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-এর কাছে তাঁর দপ্তরে হস্তান্তর করা হয়।


মাননীয় উপদেষ্টার কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন রবি আজিয়াটা পিএলসি এর হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মোহাম্মদ রবিউল আলম এবং পরিচালক, পাবলিক অ্যাফেয়ার্স ও সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ। 


চেক হস্তান্তর অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, "শ্রমিকদের সার্বিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে"। তিনি আরও বলেন, এই অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানে ব্যবহার করা হবে।


এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনির হোসেন খান উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387