প্রকাশের সময়: ০৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫৩ অপরাহ্ণ
উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার

উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জসিম উদ্দিন (৩৫), ২। মোঃ রানা (২০), ৩। মোঃ ফজলে রাব্বী (২০), ৪। মোঃ আশিক দেওয়ান (২০), ৫। মোঃ সাইদুল ইসলাম (২০), ৬। মোঃ জহিরুল ইসলাম (২৭) ও ৭। মোঃ বেলাল হোসেন (৩২)।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে শাস্তি প্রদান করা হয়। এর মধ্যে ১ নং আসামিকে ৩০ দিন কারাদণ্ড, ২, ৩, ৪ নং আসামিদের ২০ দিন করে কারাদণ্ড, ৫ নং আসামিকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৬, ৭ নং আসামিকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ হয়।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387