প্রকাশের সময়: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৪ পূর্বাহ্ণ
সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন ফিরে পেল হারানো মোবাইল | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন ফিরে পেল হারানো মোবাইল

সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন ফিরে পেল হারানো মোবাইল
ছবি : সংগৃহীত

সিলেট জেলা প্রতিনিধি : সিলেট জেলা পুলিশের তৎপরতায় মোট ৬৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই মোবাইলগুলো বিভিন্ন সময়ে সিলেট জেলার ১১টি থানার নিবন্ধিত সাধারণ ডায়েরির তথ্যের ভিত্তিতে শনাক্ত এবং উদ্ধার করা হয়।

সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং নবাগত পুলিশ সুপারের তদারকিতে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এই দায়িত্ব পালন করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রফিকুল ইসলাম

মোবাইল উদ্ধার টিমের কার্যক্রমে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশি তৎপরতা স্বীকার করেন। এই উদ্যোগের মাধ্যমে সিলেট জেলা পুলিশ হারানো মালিকানা পুনরুদ্ধারে তথ্য প্রযুক্তির ব্যবহার ও সাধারণ মানুষের পাশে থাকার প্রতি প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387