কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ কিশোরগঞ্জের তাড়াইল, করিমগঞ্জ ও নিকলী থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ সুপার কর্মরত কর্মকর্তাদের দায়িত্বপালনের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
ড. এস এম ফরহাদ হোসেন বিশেষভাবে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদার করার জন্য গুরুত্বারোপ করেন। তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের অসুবিধার কথাও শুনেন এবং বিধি মোতাবেক সমাধান ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশের কার্যক্রমে জনসেবার মান উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বেও গুরুত্বারোপ করা হয়।