প্রকাশের সময়: ১০ ডিসেম্বর, ২০২৫ ০১:১৫ অপরাহ্ণ
বরগুনায় আমতলী ও তালতলী থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় আমতলী ও তালতলী থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার

বরগুনায় আমতলী ও তালতলী থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার
ছবি : সংগৃহীত

বরগুনা  প্রতিনিধি : বরগুনা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় জেলা পুলিশের প্রতিটি ইউনিটের কার্যক্রমের গতি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শনের কর্মসূচী গ্রহণ করেছেন।

এই কর্মসূচীর অংশ হিসেবে ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ আমতলী ও তালতলী থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। এ সময় উভয় থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উভয় থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, পুলিশের প্রতিটি ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও জনগণমুখী করতে নিয়মিত মূল্যায়ন ও নির্দেশনা প্রদান জরুরি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387