প্রকাশের সময়: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:১২ অপরাহ্ণ
দুমকিতে টলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১ জন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুমকিতে টলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১ জন

দুমকিতে টলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১ জন
ছবি : সংগৃহীত

‎মোঃ সজিব সরদার, ‎পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার(১০ ডিসেম্বর)  সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের আবদুর রশিদ মৃধার ছেলে জানান, ‘মবিল নিতে দুমকী আসছিলাম। দেখি অটো গাড়িটা পানিতে উল্টে আছে। লোকজন ধরে ধরে যাত্রীদের তুলছিল। ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়, আর কেউ আছে কি না। ড্রাইভার জানায়, “আর কেউ নাই।” পরে পানি পরিষ্কার হলে এক নারী একজনের প্যান্ট দেখে চিৎকার দেন। আমি এলাকার না হওয়ায় ড্রাইভারকে চিনতে পারিনি।


‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একটি যাত্রীবাহী অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387