প্রকাশের সময়: ১১ ডিসেম্বর, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ।

ডিএমপির পল্টন মডেল থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ০১ নভেম্বর ২০২৫ খ্রি. হতে ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত ৪৩ টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

গত বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার বিভিন্ন অফিসারের উপস্থিতিতে উদ্ধারকৃত ৪৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, ইতঃপূর্বেও বিগত ১১ মাসে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক প্রায় ৫০০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387