শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উভয় থানায় ক্রমান্বয়ে পরিদর্শনে এসে থানার অফিসার ও ফোর্সের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।
থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি গার্ড অব অনার প্রদান করা হয় এবং পুলিশ সুপার মহোদয় থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রসমূহ পরিদর্শন করেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করে গোয়েন্দা কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মাদক বিরোধী অভিযান ও মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি উপস্থিত সকলকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান এবং উভয় থানার সমস্ত অফিসার ও ফোর্স।