কালীগঞ্জ প্রতিনিধি : অদ্য ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল। পরিদর্শনের সময় তিনি থানায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা ফোর্সের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে সতর্ক ও সক্রিয় থেকে জনসাধারণের সেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানান।