প্রকাশের সময়: ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ
হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিদের লক্ষ্মীপুর আগমন, জেলা পুলিশের গার্ড অব অনার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিদের লক্ষ্মীপুর আগমন, জেলা পুলিশের গার্ড অব অনার

হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিদের লক্ষ্মীপুর আগমন, জেলা পুলিশের গার্ড অব অনার
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ অদ্য শুক্রবার লক্ষ্মীপুর জেলায় আগমন করেছেন। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ও আনুষ্ঠানিক কর্মসূচি।

আজ ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলায় আগমন করেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ হাবিবুল গনি, মাননীয় বিচারপতি জনাব জে. বি. এম. হাসান, মাননীয় বিচারপতি জনাব মোঃ আকরাম হোসেন চৌধুরী, মাননীয় বিচারপতি জনাব মোঃ ইকবাল কবির এবং মাননীয় বিচারপতি জনাব মোঃ খায়রুল আলম মহোদয়।

বিচারপতি মহোদয়গণের আগমন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয় তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার পক্ষ থেকে আন্তরিক স্বাগত জ্ঞাপন করেন।

এ সময় লক্ষ্মীপুর জেলা পুলিশের একটি চৌকস ও সুসজ্জিত পুলিশ দল মাননীয় বিচারপতি মহোদয়গণকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় বিচারপতিদের সফরকালীন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387