প্রকাশের সময়: ১৪ ডিসেম্বর, ২০২৫ ০২:৫৯ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ১২ ডিসেম্বর ২০২৫, নারায়ণগঞ্জ: জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ-এর সাব-ইন্সপেক্টর (নিঃ) বিরাজ দাস নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

অভিযানটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় নাজমা পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের সামনে পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনির হোসেন (৪১), পিতা-মৃত শামসুল হক গাজী, মাতা-মমতাজ বেগম। তিনি ইসলামবাগ পশ্চিম (কালী) আমলাব, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জের স্থায়ী বাসিন্দা এবং সিংলাব এলাকার ভাড়াটিয়া।

গ্রেফতারকৃত মনির হোসেনের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অভিযোগে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ বলেছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নারায়ণগঞ্জে মাদক ব্যবসা দমন করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387