ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া: জেলা পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ আজ নবীনগর থানা, বাঞ্ছারামপুর থানা এবং নবীনগর সার্কেল অফিস পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” এছাড়াও তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট সার্কেল ও থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।