প্রকাশের সময়: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত  ৫৬৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত  ৫৬৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত  ৫৬৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা গত ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০:০০ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। উল্লিখিত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৫,৬৪৫ টি; যার মধ্যে এমবিবিএস ৫,১০০ টি এবং বিডিএস ৫৪৫ টি। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৭,৩৬১ টি; যার মধ্যে এমবিসিএস ৬,০০১ টি এবং বিডিএস ১,৩৬০ টি। এমবিবিএস কোর্সের ১১,১০১ টি এবং বিডিএস কোর্সের ১,৯০৫ টি, অর্থাৎ সর্বমোট ১৩,০০৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১,২২,৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯,০২৮ জন এবং নারী ৭৩,৬০৪ জন । 

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫,৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। 

ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১,২০,৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২,১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ০২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১,৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১,১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০,৫১৪ জন (৬১.৮৭%)। 

সরকারি ৩৭ টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ০৮ টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ৫,৬৪৫ টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩,৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২,০৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫। 

বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dgme.gov.bd
আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387