প্রকাশের সময়: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৩ পূর্বাহ্ণ
ছাতকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সতেরো শিখা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সতেরো শিখা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ

ছাতকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সতেরো শিখা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : ১৪ ই ডিসেম্বর রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহীদ মিনারে পুষ্পস্তোবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে শিখা সতেরো স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা  সংসদ, ছাতক পৌরসভা ও ছাতক থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তোবক অর্পণ করা হয়।

পরে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা  আমিন উদ্দিন। 

আলোচনা, দোয়া ও পুষ্পস্তবক অর্পণকালে ছাতক মাধবপুর শিখা সতেরো স্মৃতি সৌধে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোহাম্মদ মোরসালিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান, পৌরসভার সচিব শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কবির উদ্দিন লালা সহ  উপজেলা প্রশাসন , পৌর সভা ও পুলিশের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত  ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387