প্রকাশের সময়: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ণ
ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি; শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি; শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক

ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি; শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগীকে আটক করেছে বিজিবি। 

আজ সোমবার বিকেলে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এর বারোমারি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)-কে আটক করতে সক্ষম হয়।

এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের সোপর্দ করে বিজিবি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387