প্রকাশের সময়: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:৩৩ পূর্বাহ্ণ
শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের শুভ উদ্বোধন | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের শুভ উদ্বোধন
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া, সুনামগঞ্জ : শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধ করণ ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সারে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধকরণ ফসল রক্ষা বাঁধের কাজের শুভ উদ্বোধন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। 


ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধনকালে  উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান মোহন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল ইসলাম, উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য মোছা: ফারহানা আক্তার,ফয়জুল ইসলাম, সাজ্জাদুর রহমান, উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি খলিলুর রহমান, ইউপি সদস্য আশিক মিয়া, একাত্তুর টিভির জেলা প্রতিনিধি শহীদন নুর আহমদ, শান্তিগঞ্জ  প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, হাওর ও নদী রক্ষা কমিটি শান্তিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আহমেদ উসমান, সমাজকর্মী শফিউল আলম,ফসল রক্ষা বাঁধের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধকরণ কমিটির সভাপতি রায়হান আহমদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পার্থ রায়,সোহান আহমদ, এমদাদ হোসেন সহ স্থানীয় কৃষক সহ প্রমুখ।


উদ্বোধন পরবর্তী কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকারি নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে।

বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


পাউবো সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের লক্ষে এ পর্যন্ত জেলা কমিটিতে ৪৮ টি স্কিম অনুমোদিত হয়েছে।  ক্রমান্বয়ে প্রত্যেকটি বাঁধের শুরু করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387