প্রকাশের সময়: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৪১ পূর্বাহ্ণ
যাত্রাবাড়ীতে সেনা অভিযানে কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে সেনা অভিযানে কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার

যাত্রাবাড়ীতে সেনা অভিযানে কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : রাজধানীর যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার শ্যামপুর ধলেশ্বর গোদারাঘাট এলাকায় যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি খাদ্যপণ্য জব্দ করা হয়।

অভিযানকালে ২৬ হাজার ৫০ কেজি চাল ও ৩২ হাজার ৫০০ কেজি ময়দা, একটি ট্রাক এবং নগদ ৪১ হাজার ৭২৫ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, জব্দকৃত খাদ্যপণ্যগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কালোবাজারি কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানটির নেতৃত্ব দেন মেজর রেদওয়ান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেনাবাহিনী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387