প্রকাশের সময়: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
ছবি : সংগৃহীত

মোঃ জসিম মিয়া, শেরপুর : মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের অংশ হিসেবে ভোর ৬:৩৮ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ হতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, তরফদার মাহমুদুর রহমান শেরপুর শহরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।

এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387