প্রকাশের সময়: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস

জৈন্তাপুরে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস
ছবি : সংগৃহীত

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) : জৈন্তাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো মহান বিজয় দিবস ২০২৫ পালিত  হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সূচনা লগ্নে উপজেলা সদরে অবস্থিত স্মৃতিসৌদ-এ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, জৈন্তাপুর প্রেসক্লাব, নিজপাট ইউনিয়ন পরিষদ, আবাসিক প্রকৌশলী, উপজেলা আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ ।

জৈন্তাপুর রাজবাড়ি ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। এতে উপজেলা পুলিশ, আনসার ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

সকাল ৯টায় জৈন্তাপুর রাজবাড়ি ফুটবল মাঠে বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। 

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। 
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ইন্তাজ আলী,দরবস্ত ইউনিয়ন পরিষদের বাহারুল আলম বাহার,উপজেলা  একাডেমিক সুপার ভাইজার মাধ্যমিক মো. আজিজুল হক খোকন,সহ সামাজিক রাজনৈতিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387