প্রকাশের সময়: ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৭:১৫ পূর্বাহ্ণ
জামালপুরের দেওয়ানগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামালপুরের দেওয়ানগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জামালপুরের দেওয়ানগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ছবি : সংগৃহীত

মনিরুজ্জামান, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লঙ্কারচর এলাকায় এক যুবক আ*ত্ম*হ*ত্যা করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ লঙ্কারচর মিলনের মোড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল খালেক (২৮) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আ*ত্ম*হ*ত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আ*ত্ম*হ*ত্যা*র কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387