ঢাকা প্রতিনিধি : ঢাকা ও সারাদেশে বড়দিন (২৫ ডিসেম্বর) এবং নববর্ষ উপলক্ষে জনসমাগম ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশ সদর দপ্তরে আয়োজিত নিরাপত্তা সভায় আইজিপি জানিয়েছেন, সকল ধর্মীয় অনুষ্ঠান ও উত্সব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে তা নিশ্চিত করতে পুলিশ সব রকম প্রস্তুতি নিয়েছে। এছাড়া জননিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সাইবার নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনারও নাগরিকদের স্বাভাবিক চলাচল ব্যাহত না করার আহ্বান জানিয়ে বলেছেন, নিরাপত্তার ব্যবস্থা থাকলেও জনগণের দৈনন্দিন জীবন এবং ধর্মীয় উৎসবের আনন্দ অটুট থাকবে।