প্রকাশের সময়: ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল সম্পন্ন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল সম্পন্ন

লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল সম্পন্ন
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পুলিশ লাইন্স শহিদ কনস্টেবল গিয়াস উদ্দিন ড্রিলশেডে জেলার সকল অফিসার ও ফোর্সের রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল গ্রহণ করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবু তারেক

পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সকে তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বও তুলে ধরেন। ফোর্স সদস্যদের কল্যাণের প্রতি নজর রাখতে মেসের রান্না, খাবারের মান, বিভিন্ন সমস্যা এবং ছুটির বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন।

রোলকল শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সে অবস্থিত আরআই অফিস, মেস, ক্যান্টিন, বিভাগীয় ভান্ডার এবং নারী ব্যারাক পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, আরআই (পুলিশ লাইন্স) নজরুল ইসলাম, এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387