প্রকাশের সময়: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৬:৩২ পূর্বাহ্ণ
পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাই—রহস্যে ঘেরা যুবকের মৃত্যু | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাই—রহস্যে ঘেরা যুবকের মৃত্যু

পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাই—রহস্যে ঘেরা যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশে খবর দেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

‎পুলিশ জানায়, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলার ফল—তা এখনো নিশ্চিত করা যায়নি।

‎নিহত সাকিব হাওলাদার বরিশালের দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

‎নিহতের বাবা জসিম হাওলাদার অভিযোগ করে বলেন, “আমার ছেলে গত রাতে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় ওঠে। তখন সে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে জানায়, যাত্রীদের আচরণ ভালো লাগছে না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

‎স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থমকে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

‎বাকেরগঞ্জ থানার দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387