প্রকাশের সময়: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫৮ পূর্বাহ্ণ
হাদির সংগ্রামী জীবন-আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: পরিবেশ উপদেষ্টা - সৈয়দা রিজওয়ানা হাসান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির সংগ্রামী জীবন-আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: পরিবেশ উপদেষ্টা - সৈয়দা রিজওয়ানা হাসান

হাদির সংগ্রামী জীবন-আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: পরিবেশ উপদেষ্টা - সৈয়দা রিজওয়ানা হাসান
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণ দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এ সব কথা উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক।
তিনি আরও বলেন, অন্যায়, অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপোসহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস ছিলেন হাদি। যে দৃঢ়তা, স্পষ্টতা ও দায়বদ্ধতার সঙ্গে আন্দোলনের ভাষা জনগণের সামনে তিনি তুলে ধরেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উপদেষ্টা আরও বলেন, তরুণদের জাগ্রত করা, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে জনমত গড়ে তোলায় হাদির অবদান অনস্বীকার্য। তার সংগ্রামী জীবন, আদর্শ ও সাহস ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387