প্রকাশের সময়: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ
উপার্জনের একমাত্র অটোরিকশা হারিয়ে দিশেহারা দুলাল রায়। | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপার্জনের একমাত্র অটোরিকশা হারিয়ে দিশেহারা দুলাল রায়।

উপার্জনের একমাত্র অটোরিকশা হারিয়ে দিশেহারা দুলাল রায়।
ছবি : সংগৃহীত

জুয়েল, তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে একটি থ্রি হুইলার অটোরিকশা (অনটেক্স) গাড়ি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে গাড়িটি চুরি হয়।

দুলাল রায়ের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল এই অটোরিকশাটি। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গাড়িটি রেখে ২য় তলায় একজন যাত্রীর সঙ্গে ওষুধ নিতে যান। এ সময় চোরেরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

দুলাল রায় গাড়ি না পেয়ে স্থানীয়দের জানান এবং তারাগঞ্জ থানায় মৌখিকভাবে অভিযোগ করেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, গাড়িটি উদ্ধারে অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং দ্রুত গাড়িটি উদ্ধারের দাবি জানিয়েছেন চালক ও স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387