প্রকাশের সময়: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
উসমান হাদীকে হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উসমান হাদীকে হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

উসমান হাদীকে হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

মনিরুজ্জামান, বকশীগঞ্জ (জামালপুর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জুলাই ঐক্য বকশীগঞ্জ এর ব্যানারে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাদী হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

মিছিল শেষে এসময় বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ সুমন, সরকার রাসেল,আদিল আব্দুল্লাহ  আমির হোসেন, বায়জিদ আলামিন, সা\\'দ আহমেদ রাজু, লাদেন আকন্দ, খন্দকার কাজল প্রমুখ।

বক্তারা হাদী হত্যার খুনিকে দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি সারাদেশের চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387