প্রকাশের সময়: ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নি*হ*ত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নি*হ*ত

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নি*হ*ত
ছবি : সংগৃহীত

মোঃ আহসানুজ্জামান, দিনাজপুর : শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নি*হ*ত দুজনের মধ্যে একজন ট্রাক্টরচালক। তার নাম জুহিন (২৩)

তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। তবে অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাক্টরের মুখো*মুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক্টর চালকের মৃ*ত্যু হয়।

দুর্ঘটনায় গুরু*তর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকেও মৃ*ত ঘোষণা করেন। 
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুজনের মৃ*ত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মোল্লা পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387