প্রকাশের সময়: ০২ জানুয়ারি, ২০২৬ ০৯:০৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশদের র‍্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশদের র‍্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠান

সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশদের র‍্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠান
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

১লা জানুয়ারি ২০২৬ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত হারুনার রশিদ, শেখ নবীর হোসেন, গৌরাঙ্গ ধর ও মোসাঃ শেফালী আক্তারকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরানো হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এসএম রাজু আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মিথুন সরকারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387