মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের জানাইয়া গ্রামের শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে ‘বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়শনের ২৯তম টি-২০ ক্রিকেট লীগ’র উদ্বোধন করা হয়েছে। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের পৃষ্ঠপোষকতায় ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত লীগে উপজেলার ১২টি ক্রিকেট ক্লাব অংশগ্রহন করেছে।
বৃহস্পতিবার সকালে উদ্বোধন হওয়া ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টী ও বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা ট্রাস্ট ইউকের সভাপতি আলহাজ্ব রইছ আলী। উদ্বোধক হিসেবে লীগের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব গৌছ খান।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত লীগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি, বিএফসির সভাপতি ওয়াসিম উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি রফু মিয়া, রুকন মিয়া, যুগ্ম সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান ইমন, প্রচার সম্পাদক রেদওয়ান বিন লোকমান, ক্রিকেটার মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুহাগ মিয়া। লীগের উদ্বোধনী ম্যাচে দশঘর ইউনিয়ন ক্রিকেট দল ৩২ রানের ব্যবধানে দেওকলস ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন দশঘর ইউনিয়ন ক্রিকেট দলের সুমন।