প্রকাশের সময়: ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন

কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন
ছবি : সংগৃহীত

মোঃ আশরাফুল ইসলাম : কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারক দেবনাথ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম সুবর্ণ এবং নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরাদ রেজা।

বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী হুমায়ুন কবির, আব্দুস সালাম, সুমন কুমার ঘোষ, নয়ন কুমার মন্ডল এবং নিয়াজ মাখদুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সমাজসেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387