প্রকাশের সময়: ০৪ জানুয়ারি, ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ণ
শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণঅনুষ্ঠিত হয়েছে ,
৪ জানুয়ারি  ২০২৬সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে।
 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,অত্র  মাদ্রাসার  পরিচালনা পর্ষদের  সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদের নাঈমী,
 সঞ্চালনায় সিনিয়র শিক্ষক মোঃআলম সিদ্দিকী। 
অনুষ্ঠানের  শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন,
অত্র মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক হাফেজ কারী সিদ্দিকুর রহমান। 
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন। 
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী,আরো উপস্থিত ছিলেন ,
সাবেক আল হেরা আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য আলী হোসেনের পিতা মোঃ আইনাল হক ,  পরিচালনা পর্ষদের সদস্য আহসান হাবিব ,পরিচালনা পর্ষদের সদস্যের পুত্র মিনহাজ দেওয়ান।


অত্র  মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আলী হায়দার ,শিক্ষক  শেখ মোহাম্মদ রাসেল ,সুমন দেওয়ান,মোহাম্মদ নিরব দেওয়ান,মোহাম্মদ রিমন হোসেন,মাওলানা সাব্বির,সাবরিনা আক্তার ,কামরুন নাহার পলি,সামিয়া আক্তার,মাহফুজা আক্তার বন্যা,ফাতেমা খানাম ,ফারজানা আক্তার ,শিউলি আক্তার ,খাজিদা ইসলাম   সহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও দুই শতাধিক শিক্ষার্থী ।

সভা শুরুর পূর্বে দুইশত ছাত্র ছাত্রীকে ফুলের মালা দিয়ে  বরণ করে নেন উপস্থিত আমন্ত্রিত অতিথি,পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্দ ।  
সভা   শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।  সর্বশেষ উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387