প্রকাশের সময়: ০৫ জানুয়ারি, ২০২৬ ০৬:৫৬ পূর্বাহ্ণ
সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার (SOC) চালু করল এনবিআর | MkProtidin
Logo
/ বিজ্ঞান ও প্রযুক্তি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার (SOC) চালু করল এনবিআর

সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার (SOC) চালু করল এনবিআর
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA) কর্তৃক জারীকৃত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে ASYCUDA অবকাঠামো এবং সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এনবিআর-এ সিকিউরিটি অপারেশনস সেন্টার (Security Operations Center-SOC) স্থাপন করা হয়েছে এবং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনবিআর-এর একটি বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে SOC পরিচালনা করছে। চেয়ারম্যান, এনবিআর আজ আনুষ্ঠানিকভাবে নতুনভাবে স্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব Security Operations Center-SOC এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

SOC-এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে (২৪x৭ দিন) পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387