প্রকাশের সময়: ০৫ জানুয়ারি, ২০২৬ ০৭:০২ পূর্বাহ্ণ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি | MkProtidin
Logo
/ অর্থনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ১ কোটি ২৫ লক্ষ ৪০ হাজার ৩৯৪ টাকার চেক প্রদান করে।

আজ রবিবার (০৪ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-এর কাছে তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এ উপলক্ষে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, "শ্রমিকদের সার্বিক কল্যাণে প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তিনি আরও উল্লেখ করেন যে এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবার খাতে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি এর মহাব্যবস্থাপক তারঘীবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387