প্রকাশের সময়: ০৫ জানুয়ারি, ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ণ
হাওর বিলাস ও হাওর বৃত্ত থেকে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাওর বিলাস ও হাওর বৃত্ত থেকে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন

হাওর বিলাস ও হাওর বৃত্ত থেকে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার হাওর বিলাস ও হাওর বৃত্ত এলাকা থেকে রবিবার(৪ জানুয়ারি) সকালে  সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে আয়োজক দিরাই  মধুপুর মানবসেবা  পরিষদের প্রতিষ্ঠাতা- সভাপতি মোঃনেজাবুল ইসলাম  বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


তিনি আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বিষয়ক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ প্রচার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387