প্রকাশের সময়: ০৬ জানুয়ারি, ২০২৬ ০১:২৫ অপরাহ্ণ
“নিরাপদ ঝুঁকিমুক্ত সড়ক চাই” – ছাতকে মানববন্ধনে সড়ক নিরাপত্তা ও কঠোর আইনের দাবি | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“নিরাপদ ঝুঁকিমুক্ত সড়ক চাই” – ছাতকে মানববন্ধনে সড়ক নিরাপত্তা ও কঠোর আইনের দাবি

“নিরাপদ ঝুঁকিমুক্ত সড়ক চাই” – ছাতকে মানববন্ধনে সড়ক নিরাপত্তা ও কঠোর আইনের দাবি
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : নিরাপদ ঝুঁকিমুক্ত সড়ক চাই, সড়ক দূর্ঘটনায় প্রাণনাশের ভয় থেকে মুক্তি চাই" স্লোগান কে সমনে রেখে ছাতকবাসীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  

সোমবার দুপুরে শহরের তাহির প্লাজার সামনে ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডাঃ আফছার উদ্দিন'র সভাপতিত্বে ও নাট্যকর্মী সেলিম মাহবুব'র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,  ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড সুফি আলম, দূর্ঘটনায় নিহত মরহুম ডাক্তার এমরানুল বাসার অপু'র পিতা আবুল বাসার, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়, সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, হোমিও চিকিৎসক করুনা সিন্ধু, চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেশ সরকার সঞ্জু, সৈয়দ লাল মিয়া, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজয় পোদ্দার, হুমায়ুন আহমেদ সুহেল,  দিলবর আলী, টিম ছাতকের ফাউন্ডার সায়েদুর রহনান সায়েদ, দিলিপ চন্দ্র দাস,  এসময় উপস্থিত ছিলেন, ডাঃ উৎপল গোস্বামী, মেহেদী হাসান সোনা মিয়া, কামাল আহমদ, জহির উদ্দীন দিনান, সৈয়দ আহমদ লেচু, জুমলাদ চৌধুরী,  রাসেল চৌধুরী, মুতাসিম বিল্লাহ, লোকমান রনি চৌধুরী, তাজ উদ্দিন,  জুবায়েদ আহমদ, মীর তানিব, শাওন আহমদ, সেবুল আহমদ, তানজিদ চৌধুরী, ঐক্যবদ্ধ ছাতক মানববন্ধনের উদ্যোক্তা আবুল খায়ের টুটুল, মামুন আহমদ, সানী দাস, ও ইয়াছিন খান রাব্বি  প্রমুখ।

উল্লেখ, ১৭ডিসেম্বর ছাতকে রাস্তা পারাপরের সময় পৌর শহরে রওশন কমপ্লেক্সের সামনে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন উদীয়মান তরুন চিকিৎসক ডাঃ এমরানুল বাসার অপু। সিলেট শহরের আল-হারামাইন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর তার মৃত্যু হয়। 

এসময় বক্তৃতারা দাবী করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক সিএনজি অটোরিকশা, ভারী যানবাহন ও টমটম চালকদেরকে প্রচলিত আইনের আওতায় আনতে হবে।
ছাতক উপজেলা সাস্থ্য কমপ্লক্সে স্হায়ী আবাসিক মেডিকেল অফিসার নিয়োগ করতে হবে। শহরের ব্যস্ততন সড়কপথে এবং স্কুল কলেজ ও মাদরাসার সামনে গতিরোধক বা স্প্রিড ব্রেকার, স্থাপন করতে হবে, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি স্থাপন ও ট্রাফিক পুলিশের যানবাহনের নিয়মশৃঙ্খলা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা ও নিয়মিত দায়িত্ব পালন করার দাবি জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387