প্রকাশের সময়: ০৭ জানুয়ারি, ২০২৬ ০২:১৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পুরোপুরি বাধেঁর কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পুরোপুরি বাধেঁর কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পুরোপুরি বাধেঁর কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

শফিকুল ইসলাম শফিক : মঙ্গলবার (০৬/০১/২৬) দুপুরে উদ্বিগ্ন কৃষকদের স্বার্থে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়।

তিনি বলেন,সরকার প্রতিবছর জেলায়  বাঁধের জন্য শতকোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকেন। কিন্তু নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজের উদ্বোধন করে এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ শেষ করার কথা রয়েছে। ১৫ ডিসেম্বর লোক দেখানো কাজের উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি কাজ শুরু করা হয়নি। 
কিন্ত পিআইসি গঠনে সিন্ডিকেট জড়িত থাকার ফলে কমিটি গঠনে অনিয়ম র্দূনীতি,কাজে গাফলতি রয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দরা। 
সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এবং স্ব স্ব উপজেলায় সহকারী প্রকৌশলী(এসও) যারা রয়েছেন তারা সিন্ডিকেটের সাথে মিলে পিআইসি গঠনে অনিয়ম র্দূনীতির গন্ধ থাকায় কাজ শুরু করতে বিলম্ব করছেন। দ্রুত সময়ের মধ্যে  হাওরে বাঁধের কাজ শুরু করে সময়সীমার মধ্যে কাজ শেষ করতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। 

এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়,সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক এড. খলিল রহমান,একে কুদরত পাশা প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387