প্রকাশের সময়: ০৮ জানুয়ারি, ২০২৬ ০৬:০৫ পূর্বাহ্ণ
মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত
ছবি : সংগৃহীত

 


জামালপুরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।


পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত কিশোরের নাম জিহাদ (১৬)। সে জামালপুর সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরুজ আহমেদের ছেলে।
নিহত জিহাদের চাচাতো ভাই সাকিব গণমাধ্যম কে জানান, জিহাদ স্থানীয় নারিকেলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বুধবার মাগরিবের নামাজের পর তাদের এক আত্মীয়ের নতুন বাড়ির পাশে সবাই মিলে মুড়ি পার্টির আয়োজন করে। তুচ্ছ কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না এবং সাইদ নামে দুই তরুণের হাতাহাতি হয়।


এ সময় হঠাৎই মুন্না জিহাদের পেছন থেকে গিয়ার চাকু ঢুকিয়ে দেয়। গুরুতর আহত জিহাদকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুন্না এবং সাইদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাকিব।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387