প্রকাশের সময়: ০৯ জানুয়ারি, ২০২৬ ০৭:০৮ পূর্বাহ্ণ
ভারত‌ বড় দুঃসংবাদ পেল বিশ্বকাপের আগে | MkProtidin
Logo
/ খেলাধুলা
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত‌ বড় দুঃসংবাদ পেল বিশ্বকাপের আগে

ভারত‌ বড় দুঃসংবাদ পেল বিশ্বকাপের আগে
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ভারতের ঘরে টেস্টিকুলার টরশনজনিত সমস্যায় জরুরি অস্ত্রোপচার করানো তিলক বর্মার সুস্থতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বকাপের আগে, ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র এক মাসের কম সময় বাকি থাকা অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের বেশিরভাগ অংশ থেকে তিনি ছিটকে গেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানায়, সফল অস্ত্রোপচারের পর তিলক বর্মা বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং শুক্রবার নিজ শহর হায়দরাবাদে ফিরবেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ ১১ জানুয়ারি শুরু হবে।,ওয়ানডে ম্যাচ শেষে ২১ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। তিলক বর্মা নিশ্চিতভাবেই প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না। সিরিজের শেষ দুই ম্যাচ এবং পরবর্তীতে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও তার খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে।

বিশ্বকাপের আগে ভারতের টপ অর্ডারে তিলক বর্মার অভাব বড় ধাক্কা হতে পারে, তাঁর অনুপস্থিতি ভারতীয় দলকে কড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য দুর্বলতা দিতে পারে, বিশেষ করে আয়োজক হিসেবে শিরোপা পুনরুদ্ধারের মিশনে।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তিলকের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য নজর রাখা হচ্ছে, যাতে সম্ভব হলে বিশ্বকাপে তিনি যোগ দিতে পারেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে ধারণা করা যাচ্ছে, বিশ্বকাপ শুরুর আগেই তার শতভাগ ফিটনেস পাওয়া কঠিন হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387