প্রকাশের সময়: ০৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০৭ অপরাহ্ণ
জনপ্রশাসন সংস্কারে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সিনিয়র সচিবের মতবিনিময় | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জনপ্রশাসন সংস্কারে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সিনিয়র সচিবের মতবিনিময়

জনপ্রশাসন সংস্কারে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সিনিয়র সচিবের মতবিনিময়
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি : জনপ্রশাসন ব্যবস্থার দক্ষতা ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হকের সঙ্গে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সিনিয়র সচিব মহোদয়।

মতবিনিময়কালে তিনি বলেন, আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, জবাবদিহিতা এবং আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। তিনি প্রশাসন ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা প্রশাসনিক চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের বাস্তবতা এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভাটি প্রশাসনিক কার্যক্রমে নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387