প্রকাশের সময়: ১০ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ পূর্বাহ্ণ
ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন | MkProtidin
Logo
/ বাণিজ্য
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন

ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : বিসিআইসি'র প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রনালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তিনি সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শন করেছেন।  

শিল্প উপদেষ্টার সাথে এ সময় উপস্থিত ছিলেেন শিল্প সচিব ওবায়দুর রহমান ও বিসিআইসি'র  চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া । 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল শেখ মো: মুরসালিন, ওসি মিজানুর রহমান, কারখানার এমডি মো.আব্দুর রহমান, কারখানার শ্রমিক ইউনিয়ন বি ৮০-এর সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শফি উদ্দিন প্রমুখ। 

সিমেন্ট কারখানা পরিদর্শনকালে কারখানার কর্মকর্তাদের সাথে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন  কারখানার উৎপাদন ও বিপনণ বিষয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এবং বন্ধ থাকা কারখানাটি দ্রুত চালু করা হবে বলে জানান।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387