প্রকাশের সময়: ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০৪ অপরাহ্ণ
সিলেটের শহিদ মো: মোস্তাক আহমেদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটের শহিদ মো: মোস্তাক আহমেদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান

সিলেটের শহিদ মো: মোস্তাক আহমেদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ মো: মোস্তাক আহমেদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।


উপদেষ্টা আদিলুর রহমান খান আজ প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সিলেটের গৌরিপুর টুকেরবাজারে শহিদ মো: মোস্তাক আহমেদের কবর জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।


এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন- নবী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, বিসিআইসি-এর চেয়ারম্যান মো: ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসন ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

এর পূর্বে উপদেষ্টা সিলেট শহরে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387