প্রকাশের সময়: ১১ জানুয়ারি, ২০২৬ ০১:২৭ অপরাহ্ণ
নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের আপিল শুনানিতে ৫৮টি আবেদন মঞ্জুর | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের আপিল শুনানিতে ৫৮টি আবেদন মঞ্জুর

নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের আপিল শুনানিতে ৫৮টি আবেদন মঞ্জুর
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে (রবিবার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১০ জানুয়ারি) অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিন-এর আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। 

সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387